হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে— মানবজাতির মুক্তিদাতা ইমামে যামানার (আ.ফা.) শুভ জন্মবার্ষিকী উপলক্ষে এক বক্তৃতায় মরহুম আল্লামা মিসবাহ ইয়াজদি (রহ.) এই বিষয়টির ওপর আলোকপাত করেন, যা জ্ঞানানুরাগী পাঠকদের জন্য তুলে ধরা হলো:
তিনি বলেন— যেখানে প্রিয় ইমাম (আ.ফা.) অবস্থান করেন, সেখানে কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। যে ঘর থেকে দুর্গন্ধ ও পচন ছড়ায়, তা কখনোই তাঁর অবস্থানের উপযুক্ত স্থান নয়।
মিথ্যা ও গিবত মানুষের হৃদয়কে দুর্গন্ধযুক্ত করে তোলে। মুমিনের প্রতি কু-ভাবনা ও বিদ্বেষ হৃদয়কে কলুষিত করে। এমন হৃদয় কখনোই ইমামে যামানার (আ.ফা.) ঘর হতে পারে না।
এই অবস্থায় যদি তিনি এসব হৃদয়ের নিকট দিয়ে কেবল অতিক্রম করেন, তাও আমাদের জন্য এক বড় অর্জন বলেই গণ্য হবে।
কিন্তু যখন কোনো মানুষ সত্যিকার অর্থে তাঁর প্রতি গভীরভাবে নিবেদিত হয়, হৃদয় উজাড় করে ভালোবাসে, চোখে অশ্রু ঝরে পড়ে এবং দুনিয়ার সবকিছু থেকে মন বিচ্ছিন্ন হয়ে যায়— তখন তিনি স্নেহভরা এক দৃষ্টি নিক্ষেপ করেন এবং সাধারণ অনুগ্রহে ধন্য করেন।
অতএব, যদি কোনো হৃদয় সত্যিই প্রিয় ইমামের (আ.ফা.) ঘর হতে চায়, তবে তার জন্য বহু শর্ত পূরণ করা অপরিহার্য।
মরহুম আল্লামা মিসবাহ ইয়াজদির (রহ.) বক্তৃতা, তারিখ: ১৯/০৬/১৩৮৫ হিজরি শামসি (১০ সেপ্টেম্বর ২০০৬ খ্রিস্টাব্দ)
আপনার কমেন্ট